#abhijitganguly #supremecourt #highcourt #aajtakbangla #aajtak
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলাকালীন 32 হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিলেন। সেই নির্দেশকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে নতুন করে মামলাটি শোনার জন্য ডিভিশন বেঞ্চে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশের করা মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের 32 হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় খারিজ হওয়ায় অনেকটাই স্বস্তিতে চাকরিচ্যুত শিক্ষকরা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে 36 হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। যদিও পরে সংখ্যাটি কমে দাঁড়ায় 32 হাজারে। 4 মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দেওয়া হয়েছিল পর্ষদকে। বিচারপতি জানিয়েছিলেন, চাকরিচ্যুতরা এই 4 মাস স্কুলে যেতে পারবেন। তবে তাঁদের বেতন দেওয়া হবে পার্শ্বশিক্ষকদের বেতনকাঠামো অনুযায়ী। বিচারপতি এ-ও জানিয়েছিলেন, পর্ষদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় এই চাকরিচ্যুতরা অংশ নিতে পারবেন। নতুন ইন্টারভিউতে পাশ করলে চাকরিচ্যুতরা চাকরি ফিরে পাবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ।
যে 32 হাজার শিক্ষকের চাকরি কেড়েছিলেন জাস্টিস গাঙ্গুলি, তাঁদেরই চাকরি ফেরাল সুপ্রিম কোর্ট| SSC SCAM
Follow Us on:
Facebook: https://www.facebook.com/AajTakBangla/
Twitter: https://twitter.com/AajTakBangla
Instagram: https://www.instagram.com/aajtakbangla/
Disclaimer:-
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Commenting disabled.